
সাগর তালুকদার রনি,বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে কৃষি অফিসের তত্ত্বাবধানে সরকারের ভর্তুকীমূল্যে বিতরণ করা ১৪টি আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিনের মধ্যে ১১টি মেশিনের হদিস না মেলায় তদন্তে নেমেছে দুর্ণীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে দুদক বাগেরহাটের সহকারি পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি টিম কম্বাইন হারভেস্টার মেশিনগুলোর সন্ধান জানতে অভিযান চালায় মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসে।
দুদকের দলটি তাদের প্রাথমিক তদন্তে ১৪টি মেশিনের মধ্যে ১১টি অনিয়মের আশ্রয়ে নিখোঁজ থাকার প্রমান পেয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক বাগেরহাটের সহকারি পরিচালক মো. সাইদুর রহমান।
বিতরণ করা ওই কম্বাইন হারভেস্টার মেশিনের প্রতিটির বর্তমান মূল্য প্রায় ৩২ লাখ টাকা করে। মোট মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২ কোটি ১০ লাখ টাকা। দরিদ্র কৃষকদের সুবিধার্থে সরকার এ টাকার শতকরা ৭০ ভাগ ভর্তুকী দিয়ে কৃষকদের মাঝে বিতরণ করেছে কৃষি অফিসের মাধ্যমে।
সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসে বিতরণ করা হয় ৫টি মেশিন। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী পরাগও পেয়েছেন একটি।
দুদকের এ কর্মকর্তা বলেন, ২০২২ সাল থেকে ২০২৪ সালে মোরেলগঞ্জে বিতরণ করা ১৪টি মেশিনের মধ্যে ৩টি মেশিনের সন্ধান পাওয়া গেছে। অপর ১১টি মেশিন কোথায় আছে সে বিষয়ে কৃষি অফিস সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।
মেশিনগুলো বেহাত হওয়ার প্রমান পাওয়া গেছে। এর সঙ্গে কারা জড়িত এবং মেশিনগুলো কোথায় আছে তা বের করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে তৎকালীন কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, যাচাই-বাছাই করে কৃষকদের হাতেই মেশিন দেওয়া হয়েছে। কোনো অনিয়ম হয়নি।
বর্তমান উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, গত ৩ বছরে এ উপজেলায় ১৪টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬টি মেশিন এখন এলাকায় আছে। অপর ৮টি কোথায় কিভাবে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...