
বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭অক্টোবর) দুপুর ২ ঘটিকায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে ত্রিশাল বাজার গোহাটা মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক যুব দলনেতা মাহফুজুর রহমান কবিরের সঞ্চালনায় ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন-ত্রিশাল উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলার যুবনেতা রোকনুজ্জামান সরকার রাহাদ, যুবনেতা গোলাম মুস্তফা, আবু সাঈদ, জিয়াউল হক জিয়া, হারুন অর রশিদ, রাজিব মুল্লা, সুজন, রাসেল, মাসুদ, সুবুর, সোহান, মেহদী, রিশাত, মোরাত, হারেস প্রমুখ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাডপ্রেশার, চর্ম, চক্ষু, দন্ত পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে । এ সময় ফ্রি চিকিৎস্যাসেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন