
মোঃ মিজান লোহাগাড়া ( চট্টগ্রাম): আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রমজান ও ঈদ-উল-ফিতরে ঘরমুখী মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় রাখার লক্ষ্যে লোহাগাড়া উপজেলার (ইউএনও) মহোদয় এর উদ্যোগে আজ সোমবার বেলা ০৪ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভার সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইনামুল হাছান । সভায় দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মতামত প্রকাশ করেন।
সভায় চাল, ডাল, ছোলা, চিনি, পেঁয়াজ, খেজুর, মাংস সহ বিভিন্ন পণ্যের মূল্য পরিস্থিতি, সরবরাহ ও মজুদ বিষয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া, যানজট নিয়ন্ত্রণে দিনের বেলা শহরে পণ্যাবাহী ট্রাক ঢোকা বন্ধ করা, নির্ধারিত তারিখে নির্ধারিত রঙের অটোবাইক চলাচল নিশ্চিত করা সহ ইতোপূর্বে যানজট নিরসনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আরও কঠোর হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার সভাপতি প্রধান নির্বাহী বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। নির্ধারিত মূল্য তালিকার অতিরিক্ত মূল্য রাখা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি ফুটপাতে ইফতারি বিক্রি না করার জন্য অনুরোধ জানান।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা পণ্য সঠিক মূল্যে বিক্রি নিশ্চিত ও যানজটকে সহনীয় করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, লোহাগাড়া উপজেলার কৃষি অফিসার শফিউর রহমান,সমাজ সেবা অফিসার রিদুয়ানুল করিম,হাসানুজ্জামান হায়দার ইনচার্জ লোহাগাড়া ট্রাফিক জ্যাম,কাজী নুরুল আলম চৌধুরী আহবায়ক বটতলী শহর উন্নয়ন কমিটি, আব্দুল্লাহ আল নোমান বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন প্রতিনিধী, ২নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীরসহ বিভিন্ন ব্যবসা সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত