
নড়াইলের লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির অফিস থেকে ক্যামেরা, ল্যাপটপ ও টেলিভিশন চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার বাদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এস এম আলমগীর কবির ।
আজ মঙ্গলবারন (১৫ এপ্রিল) দুপুরে মোকাম বিজ্ঞ আমলী আদালত লোহাগড়া, নড়াইলে মামলাটি দায়ের করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আলমগীর সিদ্দিকী জানান, মামলাটির বিষয়ে মাননীয় বিজ্ঞ বিচারক হেলাল উদ্দিন এই মর্মে আদেশ দিয়েছেন আগামী ২৬ শে জুন ধার্য তারিখের মধ্যে ডিবি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার পরে ব্যবস্থা নেয়া হবে।
আসামিরা হলো- ১। শ, ম কামাল হোসেন (৫০), ২। মোসাঃ রিয়া শারমিন (৩৮)।
মামলার বিবরণে জানা যায়, আসামীরা অত্যান্ত দুর্দান্ত, সন্ত্রাসী, নির্মম, নিষ্ঠুর, চৌর্য্য প্রকৃতি, চুরি, চাঁদাবাজী, লুণ্ঠন, রাহাজানী প্রকৃতির লোক। বাদী একজন সহজ সরল নিরীহ শান্তি প্রকৃতির লোক। বাদী লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির সাথে জড়িত ও ইউনিটির সাধারণ সম্পাদক। আসামীরা প্রায়ই বাদীর অফিসে আসা যাওয়া করিত।
ঘটনার দিন ইং ১৫/০৩/২০২৫ তারিখে সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় আসামীরা বাদীর অফিসে আসে এবং অফিসে কেহ না থাকার সুযোগে আসামীর উক্ত অফিসে থাকা ২টি ল্যাপটপ, ২টি ক্যানন ৯০ ক্যামেরা ও ১টি টেলিভিশন, নগদ ৫,৫০০/- টাকাসহ সর্বমোট-১,৫০,০০০/- টাকার মালামাল ও মূল্যবান ফাইল পত্র চুরি করে নিয়া যায়।
বাদী এস এম আলমগীর কবির জানান, স্থানীয়ভাবে মিমাংশার চেষ্টায় মামলা করিতে বিলম্ব হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...