
জামাল উদ্দীন, কক্সবাজারঃ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শেষে বাংলাদেশ হতে মিয়ানমারে প্রেরিত ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল নিয়ে বাংলাদেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’।
তবে শুধু ত্রাণ ও উদ্ধারকারী নয়, নৌবাহিনী জাহাজে করে দেশের মাটিতে ফিরেছে মিয়ানমারে বিভিন্ন সময় আটকে পড়া ২০ জন বাংলাদেশী নাগরিক। তারা প্রায় ২ বছর যাবৎ মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারে আটক ছিল।
জানা যায়, উন্নত রাষ্ট্রে প্রেরণ ও চাকরির প্রলোভনে পাচারকারী চক্রের কবলে পড়ে তারা মিয়ানমারে যায় ।অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটককৃত আঠারো বছরের কম বয়সী তরুণদের কিশোর সংশোধনাগারে রাখা হয়।
আটকে পড়ার পর থেকে তাদেরকে দেশে ফেরত আনার ব্যাপারে প্রচেষ্টা চলমান ছিল। মানবিক বিপর্যয়ে প্রতিবেশী দেশ মিয়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সে দেশের সরকার ও জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
আরো দৃঢ় হয় দুই দেশের সম্পর্ক এবং ঘরে ফেরে ঘর ছাড়া মানুষগুলো। নৌবাহিনীর জাহাজে করে দেশে ফিরে অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন এই ২০ জন বাঙালি।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...