
শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শেরপুর সদর উপজেলার শেরী ব্রিজ এলাকায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বর্ণ।
অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লংঘনের দায়ে তিনজন ট্রাক চালককে জরিমানা করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।
পরিবেশ অধিদপ্তর, শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লংঘন করে এক শ্রেণির পরিবহন চালক দীর্ঘদিন ধরে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে চলেছেন।
এর ফলে সৃষ্ট শব্দ দূষণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এমন অবস্থার প্রেক্ষাপটে সদর উপজেলার শেরী ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ লংঘনের দায়ে তিনজন ট্রাক চালককে ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ৮টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। অভিযানকালে পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...