
শাহরিয়ার মিল্টন: শেরপুর : শেরপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি সাজ্জাদ হোসেনকে (১৮) আটক করেছে র্যাব। বুধবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাকে আটক করে। সাজ্জাদ হোসেন শ্রীবরদী উপজেলার হাসধারা গ্রামের মোঃ জহুরুল হকের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকার বকশীগঞ্জ-ঝিনাইগাতী পাকা রাস্তার দক্ষিণ পাশে জনৈক খায়রুল ইসলামের রাইচ মিলের সামনে অভিযান পরিচালনা করে।
এসময় মাদক কারবারি সাজ্জাদ হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটর আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জুয়েল চাকমা পিপিএম সেবা বলেন,আটক মাদক কারবারি সাজ্জাদ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য কিনে শেরপুর জেলার আশপাশের এলাকা গুলোতের দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...