
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুরে আত্মকর্মসংস্থান ও উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) সকাল ১০টায় শহরের গৌরীপুরস্থ ডপস ক্যাডেট মেসের ক্লাসরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে শেরপুরের পাঁচটি উপজেলার ডপস সদস্যদের পরিবারের প্রায় একশ অভিভাবক অংশগ্রহণ করেন।
সভায় আত্মকর্মসংস্থান সৃষ্টি, পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বাবলম্বী হওয়ার বিভিন্ন উপায়সহ সদস্যদের পরিবারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অভিভাবকেরা বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা চান।
মতবিনিময় সভায় আলোচনা করেন ডপস এর সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান, শিক্ষক রবিউল ইসলাম এবং ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপি।
বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে দরিদ্র ও পিছিয়ে থাকা পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে।
এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও পরিকল্পিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন