
শাহরিয়ার মিল্টন , শেরপুর: গণশুনানীতে আসা সেবাপ্রার্থী প্রতিবন্ধীদের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ১৩ টি হুইল চেয়ার ও ১ টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সোমবার বিকালে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসব বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ. কে. এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. আব্দুল আওয়াল চৌধুরী, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়াবিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, সিনিয়র সহ-সভাপতি মো. মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ আরো অনেকেই।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, এই হুইল চেয়ার গুলোর মধ্যে ১০ টি প্রদান করেছেন শেরপুরের সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া। এছাড়া তিনটি চেয়ার জেলা প্রশাসন ও একটি জেলা সমাজসেবা তহবিল থেকে ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, সপ্তাহের প্রতি বুধবার জেলা প্রশাসককার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে সকল পর্যায়ের নাগরিক তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন।
সমস্যা সমাধানে নানাভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে শারিরীক প্রতিবন্ধী ১৪ জন অসহায় মানুষের মধ্যে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হলো।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত