
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে কারাভোগের সময় অসুস্থ হয়ে মরে যাওয়া বাংলাদেশী যুবক শিপন হাওলাদারের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। শিপন হাওলাদার বরগুনা জেলা সদরের সবেজ হাওলাদারের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শিপন হাওলাদার প্রায় ১৯ মাস আগে অবৈধভাবে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত পথে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তাকে আটক করে সেখানকার পুলিশে সোপর্দ করে।
পরে ভারতীয় আদালত ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে শিপনকে কারাদন্ড দিয়ে তুরা জেলা কারাগারে পাঠায়। আগামী ২৮ এপ্রিল শিপনের কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু এর আগেই গত বৃহস্পতিবার শিপন অসুস্থ হয়ে পড়লে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর একটার দিকে শিপনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...