
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস (প্রসাধন সামগ্রী) জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব প্রসাধন সামগ্রীর বাজার মূল্য আনুমানিক ৮ লাখ ৫০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
গতকাল মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্তে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে প্রসাধন সামগ্রী বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
ভবিষ্যতেও এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...