
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২৯ জুন)সকাল সাড়ে দশটায় সরাইল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা সভার আয়োজন করা হয়।
সরাইলে দাঙ্গাও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.সাইফুল ইসলাম।
সভায় সভাপতি’র বক্তব্যে তিনি বলেন,তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং এলাকায় শান্তি -শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় সচেতন নাগরিক,জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
কেবল প্রশাসনের একক প্রচেষ্টায় মাদক নির্মূল বা দাঙ্গা রোধ করা সম্ভব নয়।এর জন্য প্রয়োজন জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও তরুণ সমাজসহ সকলের সম্মিলিত অংশগ্রহণ।
ইউএনও মো. সাইফুল ইসলাম সকলের উদ্দেশ্যে বলেন, পারিবারিক মূল্যবোধ একটি মানুষের ব্যক্তিত্ব গঠনে মূল অবদান রাখে।ব্যক্তিত্বহীনরা সমাজের বোঝা।
মাদক রাষ্ট্র, সমাজ ও পরিবারের সাথে আসক্ত ব্যক্তিকেও ধ্বংস করছে। সর্বাবস্থায় দাঙ্গা ও মাদক”কে না বলতে হবে।তিনি বলেন, মাদক নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না।
পাশাপাশি সরাইলে’র সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জুয়া-মাদক নির্মূল,অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের এ আহ্বান জানান তিনি।উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামে’র সভাপতিত্বে সভায়।
সরাইল থানা পরিদর্শক (তদন্ত) মো.জুহিরুল ইসলাম তালুকদার কালিকচ্ছের দাঙ্গাও সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ,উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর। সরাইল সরকারি কলেজ অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু।
উপজেলা জামায়াত ইসলাম আমির এনাম খান, উপজেলা জামায়াত ইসলাম সেক্রেটারি মো. নুরুজ্জামান জাবেদ। মাও. মইনুল ইসলাম খন্দকার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন, পাকশিমুল ইউপি চেয়ারম্যান আবু কাউছার,কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো.সায়েদ মিয়া,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ছায়েদুর রহমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা। সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো,তাসলিম উদ্দিন। সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তফসির আহমেদ।
বীর মুক্তিযোদ্ধা মো,আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো.মাহফুজুর রহমান, সুকের পরিচালক মো.মুমিন মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান,সাংবাদিক,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরাইলে যানজট, উপজেলার প্রধান রাস্তার বেহাল দশা,দাঙ্গা ও মাদক নির্মূল ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা দাঙ্গা ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর বেশি গুরুত্ব আরোপ করেন। সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ,বিদ্যুৎ, যানজট,সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা, রাস্তার পাশে সিএনজি স্ট্যান্ড উচ্ছেদসহ সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সভায় সকল ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম সচল রাখতে বলা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...