
জামাল উদ্দীন, কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফ ২৫ জানুয়ারি ২০২৫ হতে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচার চক্রের ১ সদস্যকে আটক করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় স্থানীয় মানব পাচারকারী কেফায়েত উল্লাহর নেতৃত্বে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফস্থ বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ের পাদদেশে ৪০-৫০ জনকে কয়েকটি ঘরে জড়ো করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা কেফায়েত উল্লাহ পালিয়ে গেলেও তার সহযোগী মো. আব্দুল্লাহকে (২৫) আটক করা হয়। পাহাড়ের বিভিন্ন স্থান হতে ০২ জন বাংলাদেশি নাগরিক ও ১৪ জন রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয় নৌবাহিনী।
পরবর্তীতে আটককৃত দালাল ও উদ্ধারকৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, চক্রটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে জোরপূর্বক অপহরণ করে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে পাহাড়ে আটকে রেখে নানাবিধ শারীরিক নির্যাতন করা এবং মুক্তিপণ না দিলে বিদেশে বিক্রি করে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া যায়।
মানব পাচারকারী এবং অপহরণকারীদের আটক করতে নৌবাহিনীর অভিযান চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...