
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাংলাবাজারে ২৫মার্চ (মঙ্গলবার) দুপুর ১২টা সময়ে মাংসের দোকান ও কেরানিহাট বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন , সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারিস্তা করিম।
অভিযানের সময় একটি মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় এবং ওজন বৃদ্ধিকরণের উদ্দেশ্যে পানি পুশকরণ এবং অপর দুইটি মাংস ও মুরগির দোকানে মূল্য তালিকা না থাকা ও ক্রয়রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ৮০০০ (আট হাজার ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মাংসের দোকান থেকে কলিজার অংশটি জব্দ করা হয় এবং পরবর্তীতে তা এতিমখানায় দান করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব সরোয়ার কামাল, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন-ভূমি- ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...