
নওগাঁর সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের খড়ের পালায় (গাদায়) আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
গতকাল সোমবার (৮ জুন) রাত ১ টার দিকে উপজেলার হাপানিয়া আন্ধারদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন রাতে বাড়ির সামনে রাখা ৩ টি খড়ের পালায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও খড়ের পালা আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী হাপানিয়া আন্ধারদিঘী গ্রামের মৃত- জমসেদ আলীর পুত্র দুরুল ইসলাম অভিযোগ করে বলেন, মধ্যরাতে আমার খড়ের পালায় কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে।
আমার সাথে শত্রুতার জেরে এই ঘটনায় প্রায় ৪০ হাজার টাকার মতো আমার ক্ষতি করেছে।
তিনি ধারণা করছেন, প্রতিপক্ষরা আক্রোশ মেটাতে এই অগ্নিসংযোগ করেছে। আইনগত সহায়তার জন্য প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...