
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার বাজার মাছ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল সভাপতি পদে আপন দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে বড় ভাই মো. আব্দুল হালিমকে ৪ ভোটের ব্যবধানে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন ছোট ভাই খাইরুল বাসার।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২০২ জন। এর মধ্যে ৩টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ৯টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারণ সম্পাদকসহ ৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
ভোটে অন্য দুইটি পদে প্রচার সম্পাদক হিসেবে মোঃ মামুনুর রশিদ সোবহান ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ মনসুর আলী নির্বাচিত হয়।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ফলাফল ঘোষণার পর প্রার্থীদের সমর্থকদের মধ্যেও স্বাভাবিক পরিবেশ বিরাজ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন