সারিয়াকান্দিতে হাতির পিঠে কলেজ অধ্যক্ষের বিদায়

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন।

সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে ছাইহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা শেষে হাতি যোগে বিদায়ী অধ্যক্ষ কে কলেজ থেকে বিদায় দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নানা আয়োজন শেষে বিদায়ী স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নূরে আজম বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাইহাটা ডিগ্রি কলেজের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাতা মিল্লাত হোসেন মিঠু।

বিদায়ী অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, গভর্নিং বডির সদস্য আজিজুল হক, প্রধান শিক্ষক শাহীন আলম, প্রধান শিক্ষক আব্দুর নূর, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিয়ার রহমান, সহ অধ্যাপক আব্দুল বাছেদ, সহ অধ্যাপক আব্দুল ওয়াদুদ, গভর্নিং বডির সদস্য উম্মে কুলসুম শাপলা, অফিস সহকারী আব্দুর রহমান, সাবেক শিক্ষার্থী কামরুল ইসলাম, রওশন হাবীব বিদ্যুৎ, শিক্ষার্থী মুসলিমা খাতুন, জেমি আক্তার, উপজেলা বিএনপির সহ সভাপতি নাইমুল হক লিটন প্রমুখ।

মন্তব্য লিখুন