
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আয়নাল সরদারের বাড়ি হতে পুণ্য মন্ডলের বাড়ি পর্যন্ত কোটি টাকার ঝুঁকিপূর্ণ গ্রামীণ রাস্তার কাজ করতে গিয়ে প্রায় ২৫ ট্রাক নিম্নমানের ইট দিয়ে, ইট সোলিংয়ের কাজ করার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার ১০ই মার্চ ২০২৫ আলাপ কালে এলাকাবাসী বলেন এলজিইডির কোটি টাকার অধিক প্রকল্পের ইট সোলিং এর কাজে প্রায় ২৫ ট্রাক নিম্নমানের ইট বিছিয়ে, রোলার মেশিনের ডলন,পানি দেওয়া ছাড়া ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছেন।
এলাকাবাসী বলেন প্রায় ২৫ ট্রাক নিম্নমানের ইট, বালু মাটির নিচ থেকে না সরালে, পর্যাপ্ত পরিমাণ পানি না দিলে, রোলার মেশিনের ডলার না দিলে কয়েক মাস পরেই কোটি টাকার অধিক প্রকল্পের ইট সোলিং এর রাস্তাটি মাটির সাথে মিশে গিয়ে,সরকারের কোটি টাকা ধুলোর সাথে মিশে যাবে।
এলাকার সাধারণ মানুষ বলেন ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে সন্ত্রাসী টাইপের কিছু লোক থাকায় ভয়ে মুখ খুলতে এবং নয় ছয় রাস্তার কাজ বন্ধ করতে পারছেন না।তবে প্রশাসন যদি সঠিক তদন্ত করে প্রায় ২৫ ট্রাক নিম্নমানের ইট অপসারণ করে, নাম্বারিং ইট বিছিয়ে রোলার মেশিনের ডলন, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রাস্তার কাজ করেন, তাহলে জনসাধারণ নির্দিষ্ট সময় পর্যন্ত রাস্তা দিয়ে চলাচল করতে পারবে, সেই সাথে সরকারের কোটি টাকা অপচয়ের হাত থেকে রক্ষা পাবে।
সিংগাইর উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার বলেন এভাবে কাজ করার সুযোগ নেই। মানিকগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম ( এক্সেন) বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকদের বলেন আপনারা জানানোর পর নিম্নমানের ইট অপসারণ করা হয়েছে কিন্তু এলাকাবাসী বলছেন বালু মাটির নিচে নিম্নমানের ইট আছে প্রায় ২৫ ট্রাক,অপসারণ করা হয়েছে মাত্র এক ট্রাক।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...