• অপরাধ ঢাকা
  • সিংগাইরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিংগাইরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ , ১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ আজহার হোসেন, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সিংগাইর মোটর সাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার ১৪ই জানুয়ারি ২০২৫ ইং আনুমানিক সকাল ১০ ঘটিকায় মানিকগঞ্জ সিংগার উপজেলা  বায়রা ইউনিয়নের গারাদিয়া গ্রামের হেমায়েতপুর -সিংগাই- মানিকগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে নিহত মোটরসাইকেল আরোহী  মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা -পালড়া গ্রামের আরশাদ আলী ছেলে নিহত ইউসুফের বয়স আনুমানিক ৩০।

ঘটনাস্থল থেকে ইউসুফকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, লাশ মানিকগঞ্জ মর্গে পাঠিয়েছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য লিখুন

আরও খবর