• অপরাধ খুলনা
  • ১৫৯৩ পিস ইয়াবাসহ শার্শা সীমান্তে নারী মাদক কারবারি গ্রেফতার

১৫৯৩ পিস ইয়াবাসহ শার্শা সীমান্তে নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ , ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২১ বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ শার্শার কায়বা বিওপির একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির সদস্যরা জানতে পারেন যে, ভারত থেকে মাদকের একটি বড় চালান নিয়ে এক ব্যক্তি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্তের কৌশলগত স্থানে অবস্থান গ্রহণ করে।

সন্দেহভাজন ওই নারী সীমান্ত এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরে তাকে তল্লাশি চালিয়ে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানায়, আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

​খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক,লে.কর্ণেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।