
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সচিব ও বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, আঞ্চলিক সম্মেলনে অংশ নিতেই নিরাপত্তা উপদেষ্টা ডাঃ খলিলুর রহমানের ভারত সফর।
তিনি বলেন, “শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশ থেকেও প্রতিনিধিরা ওই সম্মেলনে যোগ দিচ্ছেন। আশা করি এর মাধ্যমে আঞ্চলিক একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে, যেখানে কেউ কারও বিরুদ্ধে যুদ্ধ নয়—বরং শান্তি ও সহাবস্থানের পথ খুঁজবে। এটি আঞ্চলিক শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।”
নির্বাচনী এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, “গত ১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল। এবার মানুষ অধিক আগ্রহ নিয়ে নির্বাচনের অপেক্ষায় আছে।”
বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এতে নির্বাচনের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দিনশেষে বিএনপিই বিজয়ী হবে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।”
শনিবার দুপুরে কসবা উপজেলার কুটি চৌমুনী এলাকার কুমিল্লা–সিলেট মহাসড়কের পাশে অনুষ্ঠিত পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি কসবা পৌর মুক্তমঞ্চে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...