অফিসে নয়, পরিচ্ছন্ন রহনপুর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ , ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভাকে পরিচ্ছন্ন, জঞ্জালমুক্ত ও আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরের উদ্যোগ নিয়েছেন নবনিযুক্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌর প্রশাসক জিল্লুর রহমান নিজে মাঠে উপস্থিত থেকে রাস্তা, ড্রেন ও বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম তদারকি করেন।

অভিযানের সময় পৌর এলাকার গুরুত্বপূর্ণ মোড়, সড়কের পাশ ও অলিগলিতে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

পৌর প্রশাসক জিল্লুর রহমান বলেন, “নাগরিকদের সুস্থ ও সুন্দর জীবনযাত্রা নিশ্চিত করতে পৌর এলাকার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। রহনপুর পৌরসভাকে জঞ্জালমুক্ত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে আমাদের নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।”

এ সময় পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত পৌর প্রশাসকের সরাসরি মাঠে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

তাদের প্রত্যাশা, এমন কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকলে রহনপুর পৌরসভা ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন ও মডেল পৌরসভায় রূপ নেবে।

মন্তব্য লিখুন

আরও খবর