গোমস্তাপুরে ৩৩ বোতল এসকাফসহ যুবক আটক, থানায় মামলা

প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ , ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযানে ৩৩ বোতল এসকাফ (Eskuf) সিরাপসহ মোঃ রুবেল আলী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত গোমস্তাপুর থানাধীন কাঞ্চনতলা-২ গ্রামের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোঃ রুবেল আলী কাঞ্চনতলা-২ গ্রামের মৃত ফেনেস আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে তার কাছ থেকে ৩৩ বোতল এসকাফ (Eskuf) উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের ডিডি চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর