
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদের খোঁজ নিতে তার বাসভবনে যান। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাসভবনে গিয়ে তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
জানা গেছে, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন ও বিশ্রামে রয়েছেন। এই কঠিন সময়ে বিএনপির এই জনপ্রিয় নেতা তার প্রতি সমবেদনা ও সহযোগিতা জানাতে ছুটে যান তার বাসায়।
সে সময় আবু তাহের ভারত শুধু সাংবাদিক শাহাবুদ্দিনের পাশে বসেই থাকেননি, বরং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি সাংবাদিক শাহাবুদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
এ সময় আবু তাহের ভারত বলেন, ‘সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ একজন দায়িত্বশীল সাংবাদিক। তার দ্রুত সুস্থতা আমাদের সবার কামনা। এই কঠিন সময়ে বিএনপির প্রতিটি নেতাকর্মী তার পাশে আছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি।’
এ সময় বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর শেখ, ইসহাক মেম্বার, নামাজগ্রাম ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ার আলী, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মো. তবিবুর রহমান তবি, ৮৯১-এর সাধারণ সম্পাদক লিটন হোসেন, বিএনপি নেতা মিন্টু, জুয়েল, সাংবাদিক মশিয়ার, ফারুক হোসেন, পৌর নেতা স্বপন হোসেন, নাজমুল হোসেন, কামরুল, সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, সাংবাদিক শাহাবুদ্দিনের ছোট ভাই আবু সাঈদও একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। পুরো পরিবারের ওপর দিয়ে বয়ে যাওয়া এই কঠিন সময়ে আবু তাহের ভারতের আগমনে পরিবারের সদস্যদেরকে অনুপ্রাণিত করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...