
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানটিতে থাকা পাইলটসহ তিনজনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার স্থানীয় সময় বিকেলে বিমানটি সমুদ্রে আছড়ে পড়ে। বিমানটি দক্ষিণ অস্ট্রেলিয়ার বন্দর শহর গুলওয়া সাউথের কাছে লংবে এলাকায় বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের।
স্থানটি রাজ্যের রাজধানী অ্যাডিলেড থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ মোট তিনজন পুরুষ ছিলেন।
এক বিবৃতিতে পুলিশ জানায়, বিমানে থাকা সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ফিরিয়ে আনা হয়েছে উপকূলে। শনিবার অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানায় পুলিশ।
এদিকে স্থানীয় গণমাধ্যম সেভেন নিউজ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ফুটেজে বিমানটি নাকের দিক নিচের দিকে হয়ে সমুদ্রে দ্রুতগতিতে আছড়ে পড়তে দেখা যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...