
আকাশ সাহা, ফরিদপুরঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজ-এর গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. মাফরুহা রহমান।
তিনি ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ কৃষকলীগের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান দোলনের সহধর্মিণী।দোলন ফরিদপুর ১ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিশিষ্ট কনসালটেন্ট সনোলজিস্ট ডা. মাফরুহা রহমান সমাজকল্যাণমূলক সংস্থা কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের ট্রেজারার এবং বেগম শাহানারা একাডেমীর অন্যতম পৃষ্ঠপোষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।
কলেজ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরদার স্বাক্ষরিত চিঠিতে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডা. মাফরুহা রহমানকে গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের চিঠি দেওয়া হয়। চিঠিতে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, আলফাডাঙ্গার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়নের প্রাণপুরুষ মরহুম কাঞ্চন মুন্সী পরিবারের সদস্য। ডা. মাফরুহা রহমান জনপ্রিয় দৈনিক ঢাকা টাইম ও সাপ্তাহিক এই সময়ের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে আছেন। এমবিবিএস ডিগ্রী লাভের পর তিনি কানাডা থেকে এডিএম ডিগ্রী নিয়েছেন। এছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথে মাস্টার্স ডিগ্রীও নিয়েছেন।
অনন্য যোগ্যতা সম্পন্ন ডা. মাফরুহা রহমান ব্যক্তি জীবনে দুই কন্যা সন্তানের জননী। তিনি অত্যান্ত বিনয়ী এবং পরোপকারী একজন ব্যক্তিত্ব।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত