
শাহরিয়ার মিল্টন ,শেরপুর: শেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে জেলা পুলিশ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনসহ জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক জিতেন্দ্র মজুমদারস, শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সুধীজন সহ জেলা পুলিশ, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলায় এবার মোট ১৫৮ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে এবার গত বছরের চেয়ে ৫ টি পূজা বেশী হচ্ছে বলে জেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানাগেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...