
মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ড এলাকায় ইদারা মোড় যুব উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ওই এলাকার শতাধীক পরিবার ঈদ সামগ্রী পেয়েছেন। ঈদ সামগ্রীর মধ্যে চিনি সেমাই- সাবান প্রভৃতি সামগ্রী ছিল।
রবিবার রাত ৯ টায় ইদারা মোড় এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ঈদ সামগ্রী তুলে দেন রাজবাড়ী জেলা বিএনপির নেতা বিশিষ্ঠ ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম মুজাহিদ।
ইদারা মোড় যুব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাব্বির জামান পিন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারী আশিকুজ্জামান মিন্টুর পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাবুপাড়া ইউনিয়ন যুবদলের নেতা ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, যুবদল নেতা মাহফুজুর রহমান, পাংশা সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হ্রদয় হোসেন, ছাত্রদল নেতা ফরহাদ হোসেনসহ ইদারা মোড় যুব উন্নয়ন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ।
ইদারা মোড় যুব উন্নয়ন ফাউন্ডেশন এলাকার চাকুরীজিবীদের সমন্নয়ে গঠিত একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার গরীর অসহায় দুঃস্থ মানুষের সাহায্য সহযোগীতা, শিক্ষা ও উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করায় তাদের মূল লক্ষ্য বলে জানান ইদারা মোড় যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সাব্বির জামান পিন্টু।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন