
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি সংক্ষিপ্ত র্যালি বের করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ, খাগড়াছড়ি বিসিকের উপব্যবস্থাপক (অ. দা.) ও শিল্পনগরী কর্মকর্তা মো. আলী আল রাজী, উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য এবং ব্র্যাকের জেলা ব্যবস্থাপক আবদুল সালামসহ সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, খাগড়াছড়িতে কৃষি, ক্ষুদ্র ও কুটিরশিল্পসহ বিভিন্ন খাতে সম্ভাবনাময় সম্পদ ও মানবসম্পদের সুযোগ রয়েছে। এসব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধির সঙ্গে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়টি নিবিড়ভাবে যুক্ত। স্থানীয় সম্পদ ও সক্ষমতাকে কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানো গেলে ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগও সম্প্রসারিত হতে পারে। এ ক্ষেত্রে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কার্যকর সমন্বয় প্রয়োজন।
সভায় উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন, স্থানীয় সম্পদের কার্যকর ব্যবহার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় কর্মকর্তাসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...