
খাগড়াছড়িতে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক পদে দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উইমেন রিসোর্স সেন্টারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নির্বাহী পরিচালক পদ থেকে অবসর গ্রহণকারী শেফালিকা ত্রিপুরা নবনিযুক্ত নির্বাহী পরিচালক মিজ গীতিকা ত্রিপুরার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে নবনিযুক্ত নির্বাহী পরিচালক হিসেবে গীতিকা ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলো’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, জাবারাংয়ের নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, ডব্লিইআরএনের কেন্দ্রীয় সমন্বয়কারী নমিতা চাকমা এবং মিলনপুর মহিলা সমিতির সভানেত্রী তৃণা চাকমা।
এ ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংস্থার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরার দায়িত্ব পালনকালের অবদানের কথা উল্লেখ করে তাঁর অবসরজীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে নবনিযুক্ত নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরার দায়িত্ব পালনে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...