
আবুল হাসনাত তুহিন ফেনী:- বাংলাদেশের স্বাধীনতা, সার্বভোমত্ব রক্ষায় এবং এ দেশের সার্বিক উন্নয়নের জন্য বিএনপি ছাড়া অন্যকোন বিকল্প নেই। একমাত্র বিএনপি এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারবে।
দেশকে এগিয়ে নিতে, দেশ ও মানুষের কল্যাণের জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে তারেক রহমানকে এ দেশের প্রধানমন্ত্রী করতে হবে। তবেই বাংলাদেশ সোনার বাংলাদে রূপান্তরিত হবে।
শনিবার সোনাগাজী উপজেলা কারামতিয়া বাজার পথসভায় এসব কথা বলেন ফেনী ০৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, বর্তমানে আমাদের প্রতিপক্ষ যে দলটি রয়েছে তাদের রাজনৈতিকভাবে জনসমর্থনে এগিয়ে না থাকলেও কূটকৌশল ও ষড়যন্ত্রে এগিয়ে। তাই তাদের ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় তিনি উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন। বিএনপি যদি সরকার গঠন করে তাহলে (দাগনভূঞা- সোনাগাজীর) উন্নয়নে আমি কার্পণ্য করবোনা।
আমি এ উপজেলার শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, যোগাযোগব্যবস্থাসহ মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ কাজ করে যাবো। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন।
পথসভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শাহেনা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়া উদ্দিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, আবুল কালাম চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...