
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন এর মৃত্যু রহস্য উদঘাটন ও বিচারের দাবীতে ভেড়াছড়া গ্রামবাসীর আয়োজনে ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ভেড়াছড়া হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে মানববন্ধন করা হয়।
মো: আব্দুল বারীর সভাপতিত্বে ও আব্দুল মোহিতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ,নিহত ইকবালের শশুড় জনাব আলী,মো: রুমন আহমদ,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,মোশাহিদ আলী,মো: ফজল মিয়া,আব্দুস সোবহান, নজরুল,কবির উদ্দিন,শফিকুল ইসলাম সুফি,সৈয়দ তারেক আহমদ,ও আয়েশা বেগম প্রমুখ।
এসময় বক্তরা সুষ্টু তদন্তের মাধ্যমে ইকবালের মুত্যু রহস্য উম্মোচন ও বিচারের দাবী জানান এবং চৈত্রঘাট এলাকায় অনুষ্টিত মানববন্ধন কর্মসুচীতে মেয়েকে (ইকবালের স্ত্রীকে) দায়ী করে কয়েকজন বক্তার বক্তব্যেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল শুক্রবার ইকবাল তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ী কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে শশুর বাড়ীতে বেড়াতে গিয়ে ইকবাল নিখোঁজ হয়েছিল। পরদিফন ২৭ এপ্রিল বড়গাছ এলাকায় রেললাইনের পাশে হাত পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...