
এম এ ওয়াহিদ রুলু ,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর গ্রামে কালীপ্রসাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির তরফদারের বাড়ির পুকুরে ধরা পরেছে বিরল প্রজাতির সোনালী রঙ্গের দৃষ্টি নন্দন একটি কৈ মাছ।
জানা যায়, বৃষ্টির সময় বিরল প্রজাতির দৃষ্টি নন্দন এই কৈ মাছটি পুকুর থেকে উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। তখন আব্দুল মুক্তাদির তরফদারের ছেলে ইমন তরফদার দেখতে পেয়ে বিরল প্রজাতির সোনালী রঙ্গের দৃষ্টি নন্দন এই কৈ মাছটিকে ধরে নিয়ে আসেন। এই খবরটি ছড়িয়ে পরলে কৈ মাছটি দেখার জন্য উৎসুক লোকজন ও আত্মীয় স্বজনেরা তাদের বাড়িতে আসেন।
গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইমন তরফদার একটি এ্যাকুরিয়ামে মাছটিকে খুব যত্নের সাথে রেখেছেন। তাঁর সাথে আলাপ কালে তিনি জানান, দুই দিন আগে বৃষ্টির সময় মাছটি পুকুর থেকে পারে উঠে যায়। তখন আমি মাছটি দেখতে পেয়ে ধরে আনি।
বর্তমানে একটা এ্যাকুরিয়ামে খাবার দিয়ে রেখেছি। মাছটির পেটে ডিম রয়েছে। যদি মৎস্য অফিস মাছটি নিয়ে বাচ্চা ফোটানোর ব্যবস্থা করতো তাহলে হয় তো সোনালী রঙ্গের নান্দনিক এই কৈ মাছের জাত বৃদ্ধি পেত।”
এবিষয়ে কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান সিদ্দিকী বলেন- “অনেকগুলো মাছের মধ্যে ২/১টি এরকম হতেই পারে। জেনেটিক কারণে এগুলো এমন হয়ে থাকে।”
মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন বলেন- “এটি আমাদের দেশিও কই মাছই। জেনেটিক্যালি কারণে অনেকগুলো মাছের মধ্যে হঠাৎ দু’একটা এমন হয়ে যায়। তবে এটি নতুন কোন জাত নয়। প্রজনন সম্পর্কে তিনি বলে- “আমাদের এরকম কোন ব্যবস্থা নেই।”
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত