
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ “শিক্ষক সম্মান ও শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক আব্দুস সোবহান, মিহির ধর চৌধুরী, আব্দুল মোমিন, মো. খুরশেদ আলী, সফাত আলী মাদ্রাসার প্রভাষক মো. সেলিম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মো. আজাদুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষকদের হাত ধরেই জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...