কেন্দুয়ায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ , ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়া পৌরশহরে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, প্রকৌশলী মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এন ওয়ান গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে ড. রফিকুল ইসলাম হিলালী এমপি বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; এটিকে আমাদের প্রতিদিনের অভ্যাস ও সামাজিক দায়িত্বে পরিণত করতে হবে।

সুন্দর ও পরিচ্ছন্ন কেন্দুয়া গড়ে তুলতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে কেন্দুয়া পৌরশহরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কেন্দুয়ার সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি খুব শিগগিরই কেন্দুয়ার ক্রীড়াঙ্গনের জন্য সুখবর আসছে বলেও জানান।

পরে সংসদ সদস্যের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ পৌরশহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

উপজেলা প্রশাসনের আয়োজিত পরিছন্নতা অভিযান কর্মসূচির সার্বিক সহযোগিতা করেছে কেন্দুয়া পৌরসভা।

মন্তব্য লিখুন

আরও খবর