খাগড়াছড়িতে পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ , ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) পেরাছড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

‘Shikhya Shurokkha: Community-led Education Promotion in Rural Bangladesh’ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করে জাবারাং কল্যাণ সমিতি ও গণস্বাক্ষরতা অভিযান। সহযোগিতায় ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাক্ষরতা অভিযানের উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি তপন বিকাশ ত্রিপুরা।

সভায় জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও গ্রুপের সদস্য সচিব মথুরা বিকাশ ত্রিপুরা, সহ-সভাপতি রাঙাবী চাকমা ও পূর্ণমনি ত্রিপুরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, খাগড়াছড়ি আর্মি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, গোলাকানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শবনব রোয়াজা, ইউনিয়ন পরিষদের সদস্য, সাবেক জনপ্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব, বিদ্যোৎসাহী, যুব প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

সভায় পেরাছড়া ইউনিয়নের শিক্ষা পরিস্থিতি, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি, ঝরে পড়া রোধ, শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় ও কমিউনিটির মধ্যে সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে শিক্ষা-সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় শিক্ষার পরিবেশ উন্নয়নে শুধু বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগ যথেষ্ট নয়; অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা প্রয়োজন। শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

সভায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যরা নিজ নিজ এলাকার শিক্ষা-সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ, সমস্যা চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানে ভূমিকা রাখার বিষয়ে মতামত দেন।

উল্লেখ্য, পেরাছড়া ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ ২০২৬ সালের ২০ জানুয়ারি গঠন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ গ্রুপ স্থানীয় পর্যায়ে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের শিক্ষা-অধিকার সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণে কাজ করছে।

পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) পেরাছড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ‘শিক্ষা সুরক্ষা: গ্রামীণ বাংলাদেশে কমিউনিটিনির্ভর শিক্ষা উন্নয়ন’ (Shikhya Shurokkha: Community-led Education Promotion in Rural Bangladesh) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

জাবারাং কল্যাণ সমিতি ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি তপন বিকাশ ত্রিপুরা।

সভায় গ্রুপের সহ-সভাপতি রাঙাবী চাকমা ও পূর্ণমনি ত্রিপুরা, সদস্য সচিব ও জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, অংপ্রু মারমা ও শবনব রোয়াজা, ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রতিনিধিসহ শিক্ষক, সমাজকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যম, বিদ্যোৎসাহী, যুব ও অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পেরাছড়া ইউনিয়নের শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি, ঝরে পড়া রোধ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে শিক্ষা কার্যক্রমে কমিউনিটির অংশগ্রহণ নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার উন্নয়নে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

স্থানীয় পর্যায়ে শিক্ষাসংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরার পাশাপাশি সমাধানে কমিউনিটির ভূমিকা গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, পেরাছড়া ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ ২০২৬ সালের ২০ জানুয়ারি গঠন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ কমিটির লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে শিক্ষার বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ, চিহ্নিতকরণ এবং শিক্ষা উন্নয়নে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার করা।

মন্তব্য লিখুন

আরও খবর