
আবুল হাসনাত তুহিন ফেনী:- কুমিল্লা নয় ফেনী জেলাকে চট্টগ্রাম বিভাগে রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ফেনীবাসীর উদ্যোগে শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইতিহাস , ঐতিহ্য ও ভুগৌলিক অবস্থা বিবেচনায় ফেনী বিভাগ হওয়ার সক্ষমতা রয়েছে। যদি ফেনীকে বিভাগ করা না হয়, তাহলে ফেনীবাসি চট্টগ্রাম বিভাগে থাকতে চায়।
কোনভাবে কুমিল্লা বিভাগে যুক্ত হতে রাজি নয় ফেনী জেলা। এ জনদাবি উপেক্ষা করে সরকার কোন বিতর্কিত সিদ্ধান্ত নিলে কঠোর আন্দোলনে যাবে ফেনীবাসী।
সমাবেশে আমরা ফেনীবাসীর সভাপতি ইয়াকুব নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ চৌধুরী, এবিপার্টির সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ইসলামি আন্দোলনের উপদেষ্টা মাও. নুরুল করিম, আমরা ফেনীবাসীর সাবেক সভাপতি হাফেজ মাও. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন, ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, জেলা স্বেচ্ছসেবক দলের সাধারন সম্পাদক কায়সার এলিন, ফেনী জেলা গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, ফেনীর প্রত্যয়ের সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ফেনী ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইউছুফ বাপ্পি, ছাত্র সমন্বয়ক মোহাইমিন তাজিম, ওমর ফারুক শুভ প্রমূখ।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ আমরা ফেনীবাসী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...