কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন বিএনপির দুঃসময়ের কান্ডারী রনি

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ , ১৬ আগস্ট ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমানঃ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মো. রেজাউল আলম ভূইয়া রনি। ২০১৩ সালে তিনি গন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে কমিটির মেয়াদ শেষে গঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।

এরপর পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে অদ্যাবধি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দলীয় দায়িত্ব পালন করে আসছেন।

বিএনপির রাজনৈতিক প্রতিকূল সময়ে মামলা-হামলা ও নানা হয়রানি উপেক্ষা করে তিনি দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখেছেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করতে তাঁর নিরলস প্রচেষ্টা প্রশংসার দাবিদার।

দলের প্রতি তাঁর দীর্ঘদিনের ত্যাগ, শ্রম, নিষ্ঠা ও সাহসী ভূমিকার যথাযথ মূল্যায়নের সময় এখনই। সেই প্রত্যাশা থেকেই আগামী গন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মো. রেজাউল আলম ভূইয়া রনি।

তিনি আগামী দিনের পথচলায় ইউনিয়নবাসী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর