
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা ও সেবাগ্রহীতাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকালে ক্যায়াংঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।
সভায় স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি, সেবাগ্রহীতাদের প্রয়োজন ও প্রত্যাশা, স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম এবং সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং সেবা প্রদানকারী ও সেবাগ্রহীতাদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম অফিসার পূর্ণ বিকাশ ত্রিপুরা।
এতে পরিবার পরিকল্পনা পরিদর্শক ত্রিশুল চাকমা, স্বাস্থ্যকেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য প্রান্ত চাকমা, মিডওয়াইফ বৈশাখী চাকমা, পরিবার কল্যাণ সহকারী পূর্ণিকা চাকমা, সুশীলা চাকমা ও জোনাকি চাকমা, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী দহেন বিকাশ ত্রিপুরা সহ সেবাগ্রহীতা এবং সংশ্লিষ্টরা অংশ নেন।
আলোচনায় স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যমান সুযোগ-সুবিধা কার্যকরভাবে কাজে লাগানো, সেবার ঘাটতি চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া এবং স্থানীয় জনগণের মতামতকে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার বিষয় উঠে আসে।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি ও জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...