
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শহীদ মিনারে ফুল অর্পণ করেন। এ ছাড়া রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শহীদ মিনার প্রাঙ্গণে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গান পরিবেশনের মাধ্যমে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি পৌরটাউন হল মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এ বছরও খাগড়াছড়িতে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...