
জুলাই-আগস্ট ২০২৪ সালে সংঘটিত গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করেছে খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ।
বুধবার (৭ মে, ২০২৫) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিভাগের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত সকল যোদ্ধাদের পাশে আমি আছি, ভবিষ্যতেও থাকবো। তাদের যেকোনো প্রয়োজনে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় সর্বদা খোলা থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ শহীদুল ইসলাম সুমন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাজিব পালিত, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. পূর্ণ জীবন চাকমা, সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিকস) ডা. নয়ন ময় ত্রিপুরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান।
বক্তব্যে জাহিদ হাসান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ও পরবর্তী সময়ে আহতরা চরম দুর্ভোগ পোহান। তাদের চিকিৎসা ও পুনর্বাসনে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গণঅভ্যুত্থানে ১৬ জন আহত ও ১ জন নিহত হন। আজকের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...