
২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে বিনামূল্যে উফসী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার (৭ মে ২০২৫) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাছিরুল আলম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুক্তা চাকমা, পানছড়ি উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার এবং খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তিময় চাকমা।
অনুষ্ঠানে সদর উপজেলার পৌরসভা, কমলছড়ি ও গোলাবাড়ি ইউনিয়নের ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে সদর উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হবে।
এই কর্মসূচি কৃষকদের উৎসাহিত করবে বেশি আবাদে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...