
খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২১ মার্চ) খাগড়াছড়ি কেন্দ্রীয় ইদগাহ্ ময়দানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।
খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান এর সভাপতিত্বে খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজার সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “গত ১৫ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ এদেশে রাজত্ব করছে। কিন্তু আমাদের পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বিএনপির কোনো নেতাকর্মীকে পবিত্র রমজান মাসে বাজার করার সুযোগ দেয়নি। বিভিন্নভাবে মামলা-হামলা দিয়ে আমাদের হয়রানি করেছে।
তারা আজ দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। সকলকে একত্রিত হয়ে দেশের উন্নয়নে বিএনপিকে আগামী নির্বাচনে জয়ী করতে হবে।”
আলোচনা সভা শেষে মাওলানা রেজাউল করিম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...