
নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেই রূপে দেখা যায়নি সাবিনাদের। গত দুই দিন খেলোয়াড়-কোচ দ্বন্দ্ব প্রকাশ্যে আসলেও আজ ভারতের বিপক্ষে দুর্দান্ত রুপে বাংলাদেশ। ম্যাচের ২৮ মিনিটের মধ্যে দুই গোলের লিড রয়েছে সাবিনাদের।
১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিক মতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদা খন্দকারের কাছে। ভারতীয় ডিফেন্ডাররা ব্লক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে বল গোল লাইন অতিক্রম করে। বাংলাদেশ গোল উৎসবে মাতে।
গোলের পর বাংলাদেশ আরো সুন্দর ফুটবল খেলে। বেশ কয়েকটি আক্রমণ করে। ২৮ মিনিটে ভারতের ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি ভারতীয় ডিফেন্ডার। তার সাথে থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরার গায়ে লেগে বল জালে জড়ায়।
ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৫-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে। পরের ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান ড্র হওয়ায় ভারত সবার আগে সেমিতে উঠে। বাংলাদেশকে সেমিতে খেলতে হলে ড্র প্রয়োজন ছিল। ইতোমধ্যে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে। ৩ গোলের বেশি ব্যবধানে জিতলে বাংলাদেশ ভারতকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...