
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি কর্তৃক প্রকাশিত “পাহাড়ের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরেন্দ্র লাল ত্রিপুরা” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সভাপতি শেফালিকা ত্রিপুরা।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ইনস্টিটিউটের আহ্বায়ক জয়া ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, প্রাক্তন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, চিটাগাং রাইটার্স ফোরামের সাবেক সভাপতি অংসুই মারমা, আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, লেখক মৃত্তিকা চাকমা ও শিশির চাকমা।

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্য অভিধা চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন গ্রন্থটির সম্পাদক ও গবেষক মুকুল কান্তি ত্রিপুরা।
বক্তারা বলেন, সুরেন্দ্র লাল ত্রিপুরা ছিলেন পার্বত্য চট্টগ্রামের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, কবি, লেখক, গবেষক ও সংগঠক হিসেবে ত্রিপুরা জাতিসহ পাহাড়ের মানুষের ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (বর্তমান নাম), রাঙ্গামাটির সাবেক পরিচালক এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
বক্তারা আরও বলেন, গবেষণাধর্মী এই গ্রন্থে সুরেন্দ্র লাল ত্রিপুরার জীবন, সাহিত্য, সঙ্গীত, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি ত্রিপুরা জাতির ইতিহাস, ভাষা ও সংস্কৃতি রক্ষার সংগ্রামের নানা দিক তুলে ধরা হয়েছে।
গ্রন্থটি পাহাড়ের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, লেখক, গবেষক, সংস্কৃতিকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...