
খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি কাপ-২০২৬ (সিজন-১)-এর ফাইনালে পার্বত্য ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি ফুটবল একাডেমি।
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত ফাইনাল খেলায় খাগড়াছড়ি ফুটবল একাডেমির হয়ে দুটি গোল করেন অনামিকা ত্রিপুরা। অপর গোলটি করেন দলের আরেক খেলোয়াড়। ম্যাচে দুই গোল করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন অনামিকা ত্রিপুরা।
টুর্নামেন্টে বেস্ট প্লেয়ারের পুরস্কার পেয়েছেন মানুচিং মারমা। এছাড়া ১৩ গোল করে টপ গোল স্কোরারের পুরস্কারও অর্জন করেন তিনি।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা। সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নজরুল ইসলাম।
টুর্নামেন্টটির আয়োজন করে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা। খাগড়াছড়ি ফুটবল একাডেমির পক্ষ থেকে দলের খেলোয়াড়দের পাশাপাশি সহযোগী সংগঠন ও ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
দলটির প্রমিলা খেলোয়াড়দের জার্সি দিয়ে সহযোগিতা করায় বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের মাধ্যমে গড়ে ওঠা কয়েকজন খেলোয়াড় টুর্নামেন্টে খাগড়াছড়ি ফুটবল একাডেমির হয়ে অংশ নেওয়ায় তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
আয়োজক ও দলের সংশ্লিষ্টরা জানান, এই সাফল্য নারী ফুটবলারদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবে। ভবিষ্যতে নিয়মিত প্রশিক্ষণ ও সহযোগিতার মাধ্যমে খাগড়াছড়ির প্রমিলা ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...