মানিকছড়িতে স্যাম ইউনিটের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

প্রকাশিত: ৪:১৪ পূর্বাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক তীব্র অপুষ্টিতে (Severe Acute Malnutrition-SAM) আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে।

গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডা. বিবেক দেব।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ইনচার্জ স্বপ্না আক্তার, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী উসুইহ্লা মারমা, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা।

ডা. জিনাত আলম বলেন, মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনায় এসব সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উপকরণগুলো যথাযথভাবে ব্যবহার, সংরক্ষণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিশু অপুষ্টি প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

পরে তিনি স্যাম ইউনিট পরিদর্শন করে শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। অনুষ্ঠানে হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর