
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের রোগীবান্ধব পরিবেশ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, ওষুধের তথ্য, রোগীদের খাবার, বর্জ্য ব্যবস্থাপনা এবং তথ্য ও অভিযোগ ব্যবস্থাপনা আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আয়োজিত ‘Meeting With Health Authority and Local Administration’ শীর্ষক সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’ প্রতিপাদ্যে জাবারাং কল্যাণ সমিতি এ সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বাংলাদেশ হেলথ ওয়াচ।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমা। সভা শেষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পক্ষ থেকে হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশসম্বলিত একটি লিখিতপত্র আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও তত্ত্বাবধায়ক (ভাঃ) ডা. রিপল বাপ্পি চাকমার কাছে দেওয়া হয়।
লিখিতপত্রে বলা হয়, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের একটি প্রতিনিধিদল গত ১০ জুন হাসপাতালটি পরিদর্শন করে। ওই সময় রোগীসেবা, হাসপাতালের পরিচ্ছন্নতা, নিরাপদ পানি, ওষুধের প্রাপ্যতা ও তথ্যপ্রদর্শন, রোগীদের খাবার, অভিযোগ গ্রহণের ব্যবস্থা এবং রোগী ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়।
ফোরামের পর্যবেক্ষণে হাসপাতালের কিছু ক্ষেত্রে ইতিবাচক দিকের পাশাপাশি আরও উন্নয়ন ও নিয়মিত তদারকির সুযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়। এসব বিষয়কে অভিযোগ হিসেবে না দেখে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গঠনমূলক সুপারিশ হিসেবে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
আলোচনায় হাসপাতালের টয়লেট, ওয়াশরুম, ওয়ার্ড, সিঁড়ি ও প্রাঙ্গণের পরিচ্ছন্নতা নিয়মিত তদারকি, মেডিকেল বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ নিষ্পত্তি এবং রোগী ও দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া হাসপাতাল থেকে সরবরাহ করা ওষুধের তালিকা ও বর্তমান মজুদের তথ্য দৃশ্যমান স্থানে হালনাগাদ করে প্রদর্শন, আবাসিক রোগীদের খাবারের মেনু প্রকাশ্যে টাঙানো এবং খাবার প্রস্তুত ও পরিবেশনের সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
রোগী ও স্বজনদের প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুবিধা বাড়াতে কার্যকর তথ্য বা হেল্প ডেস্ক চালু রাখা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পরিচয় দৃশ্যমান করা এবং নাগরিক সনদ, সেবার তালিকা ও সেবাপ্রাপ্তির পদ্ধতি নিয়মিত হালনাগাদের কথাও বলা হয়েছে। পাশাপাশি অভিযোগ বাক্সে পাওয়া অভিযোগ নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
সভায় ফোরামের পক্ষ থেকে বলা হয়, রোগী ও দর্শনার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এসব ক্ষেত্রে নিয়মিত তদারকি, দায়িত্ব বণ্টন এবং বিদ্যমান সম্পদের যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ।
সভায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি মিনুচিং মারমা, অংপ্রু মারমা, নির্বাহী সদস্য প্রমোদ বিকাশ ত্রিপুরা, কিশলয় তালুকদার, মনচুর আলম, কো-ফোকাল পারসন পূর্ণ বিকাশ ত্রিপুরা, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী দহেন বিকাশ ত্রিপুরা এবং তথ্যায়ন বিষয়ক সম্পাদক খোকন বিকাশ ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফোরামের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, রোগী, স্বজন ও স্থানীয় জনগণের সহযোগিতা থাকলে স্বাস্থ্যসেবার পরিবেশ আরও উন্নত করা সম্ভব হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...