শেরপুর সরকারি কলেজে নতুন অধ্যক্ষের পদায়ন

প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ , ৭ অক্টোবর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 days আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর: শেরপুর সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে গবেষক ও শিক্ষাবিদ খাজা জিয়াউল হককে। তাঁর পদায়নের খবরে কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নতুন অধ্যক্ষের নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

খাজা জিয়াউল হক একজন গবেষক হিসেবে শিক্ষা ও জ্ঞানচর্চায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান শেরপুর সরকারি কলেজের একাডেমিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, নতুন অধ্যক্ষের নেতৃত্বে নিয়মিত পাঠদান, একাডেমিক শৃঙ্খলা, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়নে আরও গতি আসবে। পাশাপাশি গবেষণামুখী শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশাও রয়েছে তাদের।

শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন অধ্যক্ষ শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত ক্লাস, পরীক্ষা, সহশিক্ষা কার্যক্রম ও ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলার দিকে গুরুত্ব দেবেন।

অভিভাবকরাও নতুন অধ্যক্ষের পদায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, খাজা জিয়াউল হকের নেতৃত্বে শেরপুর সরকারি কলেজে শিক্ষার মান আরও উন্নত হবে এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে উঠবে।

মন্তব্য লিখুন

আরও খবর