খুনি হাসিনা যা করেছে, তার নির্মম পরিণতি হয়েছে: সারজিস আলম

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ , ১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

খুনি হাসিনা যা করেছে তার নির্মম পরিণতি হয়েছে, এর থেকে লজ্জাজনক বিদায় বাংলাদেশের ইতিহাসে কোন প্রধানমন্ত্রীর হয়নি ও আগামীর বাংলাদেশেও হবেনা বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর)বিকালে নীলফামারীর সৈয়দপুরের ফাইভ স্টার মাঠে জুলাই আগস্ট গনঅভ্যুত্থান উপলক্ষ্যে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

এসময়ে আরও বলেন, একটা মানুষের যদি ন্যূনতম লজ্জা থাকতো এই ক্ষমতা পিপাসু নারী তার নিজের কথা আর তার পরিবারের কথা একপাশে রেখেছে। এজন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার এমন এক করুন পরিণতি হয়েছে। তার যদি বিন্দু মাত্র লজ্জা থাকে তাহলে সে মরণের পূর্বে বাংলাদেশে পা রাখবে না।কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফাঁসির মঞ্চে দেখতে চাই। যেই হাসিনা তার পরিবারের সদস্যদের হত্যার ও তার কথা সামনে রেখে অনেক অপরাধী কিংবা নিরপরাধী মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। তিনি আরও অসংখ্য মানুষ আলেমকে জেল খানায় বন্দি করে রেখেছিলো। সেই খুনি হাসিনা যখন দুই হাজার মানুষকে হত্যা করেছে তার ফাঁসি এ বাংলাদেশে হওয়া উচিত৷

আরও বলেন, আমরা খুনি হাসিনা সরকারের দোসরদের বলে দিতে চাই আপনারা যে তলায় লুকায় না কেন বাংলাদেশের মানুষ আপনাদের খুঁজে এনে ফাঁসির মঞ্চে দাড় করাবে। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়। বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ উগ্র সাম্প্রদায়িক মুদি বিরোধী। যে মুদি মুসলমানদের রক্তের ওপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে।আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, সম্পর্ক হবে দেশের সাথে দেশের, ব্যক্তির সাথে ব্যক্তির নয়৷দলের সাথে দলের নয়৷ বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমের বিষয়ে যদি পৃথিবীর কেন দেশ কোন দল কোন মানুষ বিন্দু মাত্র প্রশ্ন করার সাহস করে আমরা তাদের জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করব।

এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নুরই আলম সিদ্দিকী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার সভাপতি আব্দুর গফুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় সমন্বয়ক রেদোয়ান হোসেনসহ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর